দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রাম থেকে ফেরার পথে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত বুলেট বৈরাগী কুমিল্লা নগরীর পানপট্টি এলাকার সুশীল বৈরাগীর ছেলে।
তিনি কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে ২৪ এপ্রিল রাতে তিনি কুমিল্লার উদ্দেশে রওনা দেন। সর্বশেষ রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে পরিবারের সঙ্গে তার কথা হয়। তখন তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় পৌঁছানোর কথা জানান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।
জে আই